শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ডুলাহাজারা বনবিট কর্তার অবহেলায় কাটা গেল গর্জন গাছ

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের,ফাঁসিয়াখালী রেঞ্জের অধিন,ডুলাহাজারা বনবিট কর্তার অবহেলায় কাটা গেল বনভূমিতে থাকা অর্ধশত বছরের গর্জন গাছ।
সরেজমিনে গেলে দেখা যায়,ফাঁসিয়াখালী রেঞ্জের ৫শত দূরে মালুমঘাট ষ্টেশনের লাগোয়া হাসিনা পাড়াস্হ রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গর্জনের জবর-দখল জায়গাতে করা দোকান-পাট ভবনের পিছনে অর্ধশত বছর বয়সী গর্জন গাছটি কাটা গেছে।তবে গাছটি ফোরকানের দোকানের লাগোয়া পিছনে হলে,ভাগ-বন্টনে জায়গাটি তার নয় বলে জানান গেছে।
স্হানীয়রা জানান,এলাকাতে কিছু পেশাদার গাছ চোর রয়েছে।হয়তো জায়গাটির মালিক চোরদের সাথে কন্ট্রাক্ট করে গাছটি কেটে খাত করে ফেলে চলে গেছে।এমনকি গাছ চোরেরা বিট কর্মকর্তার যোগসাজশে গাছ চুরির কাজটি করতে সাহস পাচ্ছে।তবে গাছ চোর কারা?তা এলাকাতে চিহৃিত বলে,প্রকাশ্য নাম বলতে রাজি হয়নি।

ফোরকান বলেন,আমার দোকান বা অফিসের পিছনের জায়গটির মালিক আমি নয়।আমার অজান্তে গভীর রাতে গাছটি কেটে আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে।

হেডম্যানেরা বলেন,কারা গাছটি কেটেছে।আমরা গোপনে তাদেরকে শণাক্ত করার চেষ্ঠা চালাচ্ছি।শীঘ্রই গাছ চোরদের সন্ধান পেয়ে যাব।
ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন,শুক্রবার ভোরে আগে গাছটি কেটেছে চোরেরা।খবর পেয়ে গাছটি জব্দ করি।লেবারের অভাবে গাছটি এখন অফিসে আনতে পারেনি।তাছাড়া গাছটি কারা কেটেছে,তা শণাক্ত করে বন আইনে মোতাবেক ব্যবস্হা নেওয়া হবে।এলাকার লোকেরা আমার দোষ দিলে কি করব।ঐরাতে আমিতো পূর্ব পাশে গহীন বনে ডিউটি ছিলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর