শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়া ইউপি সদস্যের নেতৃত্বে হামলা ভাংচুর ও মারধর, আহত-৫

নিউজ রুম / ১১৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউপি’র ৬নং ওয়ার্ডের সদস্য ওসমান গনির নেতৃত্বে জবরদখল চেষ্টা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারী) বপলা ১১ টায় পূর্ব বড় ভেওলা ব্রাহ্মণ পাড়ায় ঘটেছে এ ঘটনা।

আহত আবদুল জলিল বলেন, বুধবার সকালে চকরিয়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ও পূর্ব বড় ভেওলা ইউপি’র চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না’র স্বামী নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার এফ আই আর ভুক্ত আসামী ইউপি সদস্য ওসমান গনির নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী আমাদের পৈতৃক জমি জবরদখল করতে এলে আমরা বাঁধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আমার বাড়ির ভেতরে এসে আমাদের উপর হামলা করে, আমাকে ও আমার স্ত্রী খতিজা বেগম(৫০), আমার ছেলে মোঃ রিদুয়ানুল হক(২৫), মোঃ মিনার উদ্দিন(২২) ও মেয়ে ইয়াসমিন আক্তার(১৮)কে হাড় ভাঙা জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমার ছেলে রিদুয়ানের মাথার খুলি ফেটে গেছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আবদুল জলিলের পুত্র রিদুয়ান ও কন্যা ইয়াসমিন আক্তারের অবস্থার অবনতি হলে তাদেরকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুর্ব বড় ভেওলায় মারধরের ঘটনা অবগত হয়েছি। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর