শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতিকে ইটালীতে বরণ

নিউজ রুম / ২১২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
ভালোবাসার দেশ ইতালিতে স্বাগতম ভাই ও ভাবীকে! কক্সবাজার প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি , বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভাই পারিবারিক সফরে সস্ত্রীক এখন রোমে। মাসব্যাপী ইউরোপের এক ডজন দেশ সফরের শুরুটা করেছেন আমাদের ইতালি দিয়ে। বঙ্গপোসাগর পাড় থেকে উড়ে আসা দুই অতিথিকে ভূমধ্যসাগর তীরে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে ২৮ জুলাই বৃহষ্পতিবার উষ্ণ অভ্যর্থনা জানান ১৯৭৩ সাল থেকে ইতালিতে বসবাসরত সবচাইতে প্রবীণ বাংলাদেশি, ইতালীয় আইন ও বিচার মন্ত্রণালয়ে কর্মরত, স্বনামধন্য কমিউনিটি ব্যক্তিত্ব লুৎফর রহমান ভাই।

সাত পাহাড়ের মহানগর ইতিহাস বিশ্রুত রোম সফর শেষ করে অতিথিরা যাবেন পিৎজা’র জন্মভূমি নাপোলিতে। সেখানে চোখ মেলে দেখবেন ইউরোপের সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াস, হারিয়ে যাবেন ঐতিহাসিক পম্পেই নগরীতে। নাপোলির পর সমুদ্রের রাণী ভূবনবিখ্যাত ভেনিস পরিদর্শন শেষে সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, ফ্রান্সের প্যারিস, স্পেনের বার্সেলোনা, বেলজিয়ামের ব্রাসেলস, নেদারল্যান্ডসের আমস্টারডাম, ডেনমার্কের কোপেনহেগেন, সুইডেনের স্টকহোম, ফিনল্যান্ডের হেলসিংকি, জার্মানির বার্লিন, গ্রীসের এথেন্স এবং তুরস্কের আনকারা ও ইস্তাম্বুল সফর করবেন। প্রতিটি দেশেই তারা স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাথে মতবিনিময় করবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর