শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

টেকনাফে মানবপাচার চক্রের হোতাসহ দুইজনকে গ্রেপ্তার

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের অন্যতম হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার জানান, সোমবার ভোরে টেকনাফে পৌরসভার নতুন পল্লান পাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হল- টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার মৃত বশির আহমদের ছেলে মাহবুবুল আলম ওরফে মাস্টার মাহাবু (৪০) এবং টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার নবী হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৯)।
নাছির উদ্দিন বলেন, রোববার বিকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশা যোগে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে বাড়ী ফেরার পথে মোহাম্মদ আলম নামের এক যুবককে অস্ত্রের মুখে জিন্মি করে একদল দূর্বৃত্ত। পরে তাকে অজ্ঞাত স্থানে জিন্মি রাখে। স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার পর তাকে উদ্ধারে পুলিশ অভিযানে নামে।
পরিদর্শক (তদন্ত) বলেন, ” এক পর্যায়ে সোমবার ভোরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় জনৈক ব্যক্তির বাড়ীতে মোহাম্মদ আলমকে জিন্মি রাখার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক বাড়ীটি ঘেরাও করলে ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ”
নাছির উদ্দিন জানান, গ্রেপ্তারদের মধ্যে মাহবুবুল আলম মানবপাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। মানবপাচারসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। আর গ্রেপ্তার অপর আসামি হেলাল উদ্দিন মানবপাচার চক্রের সহযোগী ও সক্রিয় সদস্য।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত)।


আরো বিভিন্ন বিভাগের খবর