শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ ভাইস চেয়ারম্যান ৭ ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিউজ রুম / ৩২৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ৮ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা  ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম।

চেয়ারম্যান পদে ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল  করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম  ও তাঁর সহধর্মিণী রোমানা আক্তার, সাবেক ২ বারের উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন,ড মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী সজিব,বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এ কে এম মহিউদ্দিন বাবর মুকুল ও তরুণ রাজনৈতিক নেতা উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইতোমধ্যে যারা মনোনয়নপত্র দাখিলর করেছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মমতাজ উদ্দিন,সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশা,পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি মাহবুবুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ,  ব্যবসায়ী শাহাব উদ্দিন ও হেলাল উদ্দিন।

নারী ভাইস চেয়ারম্যান পদে ইতোমধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন,বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান  জেলা আওয়ামীলীগ সদস্য উম্মে কুলসুম মিনু ,সাংবাদিক জহিরুল ইসলামের সহধর্মিণী উন্নয়ন কর্মী ইয়াসমিন সুলতানা,পেকুয়া ঋণদান সমিতির সভাপতি ও বিএনপি নেতা আফছার উদ্দিনের সহধর্মিণী রাজিয়া সুলতানা।


আরো বিভিন্ন বিভাগের খবর