শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার সমুদ্রসৈকতে মতিউর রহমান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান (৪০) কুমিল্লা বুড়িচংয়ের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
সৈকতে দায়িত্বরত লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান জানান, পর্যটক মতিউর রহমান সকালে সমুদ্র সৈকতে নামেন। তিনি ফোনে কথা বলার এক পর্যায়ে সৈকতের বালুতে পড়ে যান। লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যান। তখন বিচ কর্মীদের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্যটক মতিউরকে।
দায়িত্বরত বিচকর্মী উজ্জল জানান, সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ভালোভাবে দেখে মৃত ঘোষণা করেন। এবং  চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন মতিউর রহমান হার্ট অ্যাটাক করেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে।


আরো বিভিন্ন বিভাগের খবর