শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলম টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।

শনিবার ( ১১ মে) সকাল ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

উক্ত ক্যাম্পের ব্লক মাঝি বদরুল ইসলাম জানিয়েছেন শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলমকে একটি চায়ের দোকানের সামনে একদল সন্ত্রাসী গতিরোধ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মাথায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে থেকে পালিয়ে যান। এতে  ঘটনাস্থলেই সে নিহত হয়।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. ওসমান গনি জানান ,নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহতের খবর পেলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।

পুর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা মো আলমকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে

 


আরো বিভিন্ন বিভাগের খবর