শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় কৃষকদের মাঝে ভর্তুকি মুল্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কৃষিকাজ সহজতর করতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়
কক্সবাজারের পেকুয়া উপজেলায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার ( ১৪ মে)  বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল উপস্থিতিতে কৃষকদের এসব যন্ত্রপাতির চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল জানান,পেকুয়া উপজেলায় কৃষকদের মাঝে একটি কম্বাইন হারভেস্টার, চারটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, চারটি রিপার মেশিন বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ অধিকতর সহজ হবে এবং সময় অপচয় রোধ হবে।
কৃষি অধিদপ্তরের তথ্য মতে জানা যায়,একটি কম্বাইন হারভেস্টার বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা,চারটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিটির বাজার মূল্য ৪ লক্ষ টাকা , চারটি রিপার মেশিন প্রতিটি বাজার মূল্য ২ লক্ষ টাকা,এসব যন্ত্রপাতি
কৃষকদের ভূর্তি মুল্যে বিতরণ করা হয়।
এসময় সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সবুজ কান্তি ধর; সিমিট ও আইডিই এর প্রতিনিধি ও অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর