শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান অস্ত্র গ্রেনেড ও রকেট সেল সহ দুই সন্ত্রাসী আটক

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে আরসার আস্তানা হতে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র্যাব। এসময় আস্তানা থেকে

আরসার দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব টিম।

উখিয়া উপজেলার গহীন এই পাহাড়ে এখনো অভিযান চলছে বলে র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো আবু সালাম চৌধুরী জানিয়েছেন।

আবু সালাম চৌধুরী জানান উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন এই পাহাড়ে মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে আস্তানা গড়ে তুলার গোপন সংবাদ পেয়ে র্যাব ১৫ এর একাধিক টিম গতকাল মংগলবার মধ্য রাত থেকে ঐ পাহাড়ে অভিযান শুরু করে। আজ বুধবার ভোরের দিকে আস্তানা ঘেরাও করলে আরসার সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দু পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা দুই আরসার সন্ত্রাসীকে আটক করে এবং আস্তানা থেকে অস্ত্র গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করে।

তিনি জানান পরে র্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর