শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

কক্সবাজারের ৩ উপজেলায় হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলেও ভোটগ্রহণ শেষ হতেই খবর আসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের এক কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে।

টেলিফোন মার্কার সমর্থক দেলোয়ার নামক এক ব্যক্তিকে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম নামের এই যুবক।

মঙ্গলবার ভোট গ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা সমর্থকেরা আটকে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। পরে আহতকে উদ্ধার করে ৪ টা ২০ মিনিটের সময়  হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ড. সাজ্জাদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ষষ্ঠ ধাপের দ্বিতীয় দফায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও এই ৩ উপজেলার ভোট ইভিএম পদ্ধতিতে শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা। চকরিয়া, পেকুয়ার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ হলেও ঈদগাঁওতে দিনব্যাপী বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে দুপুরে একটি কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে মোটর সাইকেল প্রতিকের প্রার্থী সামশুল আলমকে মারধর করা হয়েছে।

তাঁর প্রধান নির্বাচনী এজেন্টে মৌলভী ইয়াছিন হাবিব জানিয়েছেন, মোটর সাইকেল প্রতিকের সমর্থকরা এ ঘটনা ঘটে।

একই সময় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক করলে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা  মোটর সাইকেল প্রতিকের প্রার্থী আবু তালেবকে মারধরের অভিযোগ করেন প্রার্থী নিজেই।

দুপুরে আড়াই টার দিকে আনাসর প্রতিকের প্রার্থী সেলিম আকবার কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ এনে চট্টগ্রাম-কক্সবাজার ইায়ওয়ে সড়কে অবরোধ করেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি চার্জ করে তাকে সরিয়ে দেন।

এসব ঘটনার ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা হবে।
ঘটনার পরপরই অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
এটি একটি গ্রামের ভেতরে আকর্ষিক ঘটনা। এ ঘটনা ছাড়া জেলায় অনুষ্ঠিত তিন উপজেলা পরিষদ নির্বাচনে বড় ধরনের কোনো অপরিধিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন পরবর্তী যাতে আর কোন বড় ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য পুলিশ সজাগ রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর