শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চকরিয়ার মাবু মিয়ার মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

আনছার হোসেন :

চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরীর (মাবু মিয়া) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মরহুমের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে কাকারা ইউনিয়নের প্রপার কাকারা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু মিয়া)। আগামীকাল শনিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় প্রপার কাটা এলাকার হযরত শাহ ওমর (রঃ) এর মাজার প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু মিয়া) সারাজীবন বিএনপি তথা জাতীয়তাবাদী আন্দোলনের জন্য সংগ্রাম করে গেছেন। তার মৃত্যু বিএনপির রাজনীতিতে শূন্যতার সৃষ্টি করেছে, যা সহজেই পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন মাবু মিয়াকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থানে কবুল করে নেন, এই প্রার্থনা করছি। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু মিয়া) ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও হাজার হাজার নেতাকর্মী রেখে গেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর