শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে প্রস্তাব দিল সম্পাদক পরিষদ

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বিডি ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। এর মধ্যে অন্যতম হচ্ছে- যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় রয়েছে, সেগুলো বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কার করা।

আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সম্পাদক পরিষদ এই প্রস্তাব দেয়।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকের কাছে বৈঠকের তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।

তিনি জানান, তারা চান, দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন।

এসময় মাহ্‌ফুজ আনাম আরও বলেন, ‘আমাদেরকে প্রধান উপদেষ্টা একটি সুসংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটি অত্যান্ত আনন্দের খবর। আমি মনে করি ইউনূস ভাইয়ের মত এমন একজন নেতা না হলে আন্তর্জাতিকভাবে এটি সম্ভব হত না। আমরা খবুই খুশি।’

তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড তার সঙ্গে আমাদের সম্পূর্ণভাবে একাত্বতা ঘোষণা করছি। আমরা চাই একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক।’


আরো বিভিন্ন বিভাগের খবর