শিরোনাম :
শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

ফাঁসিয়াখালীতে ৪৭জন উপকারভোগীর মাঝে সেট-সহ গ্যাসের চুলা বিতরণ

নিউজ রুম / ২০৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার উত্তর বনবিভাগের বনাঞ্চল উজাড় রক্ষার্থে গরীব,অসহায় পরিবার বাঁচাই করে,বনের সাথে সংশ্লিষ্ট এমন ৪৭ পরিবার বা উপকারভোগীর মাঝে সেট সহ গ্যাসের চুলা বিতরণ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে ফাঁসিয়াখালী রসিদ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভজবে এসব বিতরণ সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন এর সভাপতিত্বে,ইকো লাইফ প্রকল্পের চকরিয়াস্হ সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফকরুল ইসলাম। অনুষ্ঠান সূত্রে জানা যায়-ইউএসআইডি এর অর্থায়নে নেকম ইকোলাইফ প্রকল্পের সহায়তায়, কক্সবাজার উত্তর বন বিভাগের সহযোগিতায়,বন নির্ভরশীল উপকারভোগীদের মাঝে বনের উপর চাপ কমানোর লক্ষ্য ৪৭ জনের মাঝে,সেট গ্যাসের ৪৭টি চুলা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেকম ইকো প্রকল্পের উপ-পরিচালক ড. শফিকুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার,ফাঁসিয়াখালী বিটকর্মকর্তা খসরুর আমিন,এনআরএম ম্যানেজার আব্দুল কাইয়ুম সহ নেকম ইকোলাইফ প্রকল্পের কর্মকর্তা,সিএমসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর