শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল মাশরুকী বলেন, বুধবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ২ জনকে লোককে আসতে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলোর সাথে ছোট একটি বস্তা পেলে অন্ধকারের ভিতরে পালিয়ে যায়।
“ পরে ঘটনাস্থল তল্লাশী করে লোকগুলোর ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয় । বস্তাটি খুলে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর