শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামুর নবাগত ইউএনও ফাহমিদার ঝটিকা অভিযান

নিউজ রুম / ২০১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

এস এম হুমায়ুন কবির :
কক্সবাজারের রামুতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল পণ্য প্রতিরোধে বাজার মনিটরিং করতে ঝটিকা অভিযানে নেমেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদা মুস্তফা। রামু ফকিরা বাজার ও চৌমুহনী সহ কয়েকটি বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং পাইকারি ও খুচরা দোকানে মূল্য তালিকা দর্শনীয় স্হানে টাঙিয়ে রাখার নির্দেশনা দেন।
নবাগত ইউএনও ফাহমিদা মুস্তফা ব্যবসায়ীদের ভেজাল পণ্য ক্রয়-বিক্রয় ও ন্যায্য মূল্যের অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় -বিক্রয় না করার কঠোর নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বাজার মনিটরিং করতে যাওয়ার সত্যতা স্বীকার করে জানান,আজ ১৭ আগস্ট বিকালে বাজার মনিটরিং করতে প্রথমে রামুর ফকিরা বাজার পরিদর্শন করেন,খুচরা এবং পাইকারি সব দোকানদারের সাথে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করতে দির্দেশনা প্রদান করেন এবং কেউ অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট সৃষ্টি অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চড়া দামে বিক্রি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও ব্যবসায়ীদের সর্তক করেন এবং ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এ প্রতিবেদক কে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর