শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মেরিন ড্রাইভে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নির্বাচন অফিসের কর্মচারি নিহত

নিউজ রুম / ২৪৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারি নিহত হয়েছেন।
রোববার সকাল ১১ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) লক্ষ্মণ চন্দ্র বর্মণ।
নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেট ( ডাটা এন্ট্রি ) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে লক্ষ্মণ চন্দ্র বর্মণ বলেন, সকালে উখিয়ার নিজ বাড়ী থেকে আব্দুর রহমান মোটর সাইকেল যোগে টেকনাফ উপজেলা সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ড্রাইভে টেকনাফের জাহাজপুরা এলাকায় পৌঁছলে জমিতে চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি মোটর সাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা আব্দুর রহমানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপ-পরিদর্শক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মৃতদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লক্ষ্মণ চন্দ্র বর্মণ।


আরো বিভিন্ন বিভাগের খবর