শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সিরিজ বোমা হামলায় অপরাধীদের শাস্তির দাবীতে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের মানবন্ধন

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার :
২০০৫ সালের ১৭ ই আগস্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংঘঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা। ১৭ ই আগস্ট বুধবার বিকেল ৫ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান সভাপতিত্ব করেন।
উক্ত মানববন্ধনে সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান বলেন, ২০০৫ সালের ১৭ ই আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে ভয়ংকর রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো।কিন্তু তারা ব্যর্থ হয়েছেন,সেই দিনের হামলাকারীরা এখনো ধরাচোয়ার বাইরে। এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এই দেশে আমরা আর জামাত বিএনপি দেখতে চাইনা। এবং কোন জঙ্গিবাদ ও দেখতে চাইনা। সুন্দর একটি বাংলাদেশ চাই আমরা। বর্তমানে বাংলাদেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত হয়ে সোনার বাংলা থেকে ডিজিটাল উন্নত বাংলাদেশে রূপান্তর হতে যাচ্ছে তখন আবার ও ষড়যন্ত্রকারীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা অনতিলম্বে এই ধুসরদের শাস্তির দাবী জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে অন্যদের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সাত্তার,নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দীন শিমুল,নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি চুচুমং মার্মা সহ উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা প্রায় ১১টায় ঢাকা সহ দেশের ৩০০টি স্থানে ৫০০ বোমা হামলা করা হয়। আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ বোমা হামলায় দু’জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা বাদে অবশিষ্ট ৬৩টি জেলায় এই হামলা করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর