শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে উখিয়া উপজেলার সোনার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক ( এসআই ) নুর মোহাম্মদ।
নিহত মো. সুজা মিয়া (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত মেহের উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।
তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকাস্থ সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক ( সার্ভেয়ার ) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে নুর মোহাম্মদ বলেন, সোমবার বেলা ১২ টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার সোনার পাড়ায় অন্যদের সাথে সুজা মিয়া ভূমি পরিমাপের কাজ করছিলেন। এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মিরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার মোটর সাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুজা মিয়াকে মৃত ঘোষণা করেছেন।
“ মোটর সাইকেলের ধাক্কায় সুজা মিয়া কোমড়ে অন্ডকোষ ও উরুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে। “
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান, এসআই নুর মোহাম্মদ।


আরো বিভিন্ন বিভাগের খবর