শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের স্থানীয় পত্রিকার মূল্যবৃদ্ধি

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
পত্রিকার কাগজ, কালি সহ পত্রিকা সংশ্লিষ্ট মালামালের অধিক হারে মূল্য বৃদ্ধির কারণে কক্সবাজারের স্থানীয় পত্রিকা গুলোর মূল্য বৃদ্ধি করা হয়েছে। এতদিন কক্সবাজারের স্থানীয় পত্রিকা গুলো তিন টাকায় বিক্রি হত। কিন্তু কক্সবাজারের স্থানীয় পত্রিকা মালিকদের সংগঠন, কাগজ, কালি ছাপা সহ পত্রিকার সংশ্লিষ্ট সবকিছুর মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে কক্সবাজারের স্থানীয় দৈনিক আজকের দেশ বিদেশের সম্পাদক মোঃ আইয়ুবুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক চেষ্টা করেছি মূল্যবৃদ্ধি না করতে, কিন্তু কাগজ সহ সবকিছুর মূল্য এত বৃদ্ধি পেয়েছে যে শেষ পর্যন্ত আমাদেরকে তিন টাকা দামের পত্রিকা এখন পাঁচ টাকা দামে বিক্রি করতে হচ্ছে।

দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম বলেন, কাগজসহ সবকিছু মূল্যবৃদ্ধির কারণে ইতিমধ্যে পাঁচ টাকা দামের জাতীয় ধ্বনিগুলো ৭ টাকা করেছে, ১০ টাকা দামের কাগজগুলো ১২ টাকা করেছে। আমরা পাঠকের কথা বিবেচনা করে শুধুমাত্র দুই টাকা বাড়িয়ে তিন টাকা স্থলে ৫ টাকা করেছি। আমরা আশা করি পাঠক আমাদের এই বিষয়টি বুঝতে পারবেন এবং আমাদের সহযোগিতা করবেন।
কক্সবাজার থেকে এখন ১৮ টি নিয়মিত স্থানীয় পত্রিকা বের হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর