শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বিডি ডেস্ক :
লঘুচাপের কারণে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এম বি সিরাজ’ ডুবে গেছে। এতে ১৬ জেলের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ট্রলারে থাকা বাকি জেলেদের ১২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ২ জন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পাশের বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জেলেরা হলেন, জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন (৪৫) ও নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল (২৫)। নিখোঁজ জেলেরা হচ্ছেন, শরীফ ও বেলাল।
উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, কয়েক দিন আগে ১৬ জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এম বি সিরাজ নামে একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশে যাত্রা করেন তারা। সকাল ১০টার দিকে তাদের ট্রলারটি নিঝুমদ্বীপ এলাকার বঙ্গোপসাগরের ধমারচরে পৌঁছলে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এতে ট্রলারে থাকা জেলেরা সাগরে পড়ে যান।
তিনি আরও জানান, পরে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলার ১২ জনকে জীবিত উদ্ধার করে। জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে লুৎফুল্লাহিল মজিব নিশানের ক্ষতিগ্রস্ত ট্রলারের ভেতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর