শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

শোক দিবস উপলক্ষে কক্সবাজার শ্রমিকলীগের দোয়া মাহফিল

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাচ ধারণ, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল, ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন প্রচার ও পরিবারের রুহের মাগফেরাত কামনা করে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল ১০ টায় সংগঠনের আহ্বায়ক শাহেদুল আলম রানার সভাপতিত্ব ও সদস্য সচিব মো. ফয়সাল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি রেজাউল করিম, শ্রম-বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমেদ শামিম, সাংস্কৃতিক সম্পাদক তাপস রক্ষিত, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুর রহিম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হামিদা তাহের, জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক সরোয়ার আলম, রুহুল কাদের মানিক, খোরশেদ আলম শামিম, খোরশেদ আলম সিবিএ,সাইফুল কবির সাইকি, শাহিন মোহাম্মদ ইয়াহিয়া, মো. ইউনুস,ফরিদুল আলম, পৌর শ্রমিকলীগের আহবায়ক মো. রিদুয়ান, সদস্য সচিব রাজিব পাল, কক্সবাজার জেলা হোটেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম বিল্ডার, মহেশখালী উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা হোটেল শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম, মিজানুর রহমান উপস্হিত ছিলেন, জেলা সদস্য জসিম উদ্দিন, সোহেল রানা, নাছির উদ্দিন, আবু হেলাল, সেলিম উল্লাহ, মাসুদ পারভেজ,মনজুর আলম, পৌর শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আল ফয়সাল ছিদ্দিকী শাহিন,জাহেদুল ইসলাম মালেক, আবু ছৈয়দ হিরু,দিদারল ইসলাম,প্রণব চক্রবর্তী,মোঃ ইদ্রিস,মো. হেলাল উদ্দিন, মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব নজরুল ইসলাম সহ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ, হোটেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ, পৌর শ্রমিকলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা মহেশখালী উপজেলা, ঈদগাহ উপজেলা, কুতুবদিয়া উপজেলা, পৌর শ্রমিক লীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সম্পাদক সহ ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ।
এদিকে দুপুর ১২ টায় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ, দুপুর ২ টায় গনভোজ, সন্ধ্যা ৭ টায় শহরের বিভিন্ন সড়কে অসহায়, গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়।
###


আরো বিভিন্ন বিভাগের খবর