শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

দেশবাসীকে সাথে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে চাই -প্রধান নির্বাচন কমিশনার

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

প্রধান নির্বাচন কমিশনার আ ম ম নাসির উদ্দীন বলেছেন, দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্টার আন্দোলন। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে।

তিনি বলেন, আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক।

তিনি বলেন, নির্বাচন কমিশন কারো হুকুমমতো চলবে না, সরকারের চাহিদানুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলআনা চলবে।

আমরা কারো পক্ষে কাজ করি না, করি না, করবো না। এটা আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উত্তীর্ণদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর