শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

মহেশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পান বরজ শ্রমিক আহত

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক মহেশখালী :
মহেশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাকের উল্লাহ (২২) নামের এক পান বরজ শ্রমিক আহত হয়েছে। গতকাল ২৩ আগস্ট দুপুরে উপজেলা হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাকের উল্লাহ উক্ত গ্রামের আব্দুল মালেকের পুত্র।
পান বরজের মালিক বড়ছড়া গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র মোঃ জাকারিয়া জানান, একই গ্রামের মৃত মৌঃ সিদ্দিক আহমদের পুত্র ফরিদুল আলম আমার পান বরজের চালের উপর দিয়ে তার নিজ বাড়ি থেকে ১০ চেনা দুরে অবৈধভাবে নিজের পোল্ট্রি ফার্মে নেওয়া বিদ্যুৎ সংযোগ নেয়। গতকাল সকালে তার পান বরজে শ্রমিক শাকের উল্লাহ কাজ করতে গেলে বিদ্যুতের ছেড়া ও নষ্ট তারে স্পৃষ্ঠ হয়ে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসা করা হয়। বিষয়টি মহেশখালী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত অবৈধ সাইট কানেকশনটি বন্ধ করেননি। উল্লেখ্য ইতিপূর্বে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড়ছড়া গ্রামের তেজেদ্র লাল দে’র ছেলে সুলাল কান্তি দে মারা গিয়েছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর