শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

কক্সবাজার পৌর আওয়ামীলীগের শোক দিবসের ৩ দিনের প্রতিযোগিতা শুরু ২৫ আগস্ট

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তিন দিনের প্রতিযোগিতা আগস্ট আগস্ট শুরু হবে। যা ২৭ আগস্ট শেষ হবে। চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি নিয়ে এ তিনটি প্রতিযোগিতা সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৫ আগস্ট বৃহস্পতিবার আবৃত্তি, ২৬ আগস্ট শুক্রবার রচনা, ও ২৭ আগস্ট, শনিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিদিন বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ ইচ্ছুক প্রতিযোগিকে প্রত্যেক প্রতিযোগিতা শুরুর দিন বিকাল ২টার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।
উক্ত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওয়াহিদ মুরাদ সুমন এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর। এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, মিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, সোহেল রানা, ফয়সাল হুদা, আমির উদ্দিন, আবদুল্লাহ সহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর