শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সেন্টমার্টিন সমুদ্রসৈকতে ১৮৩ কচ্ছপের বাচ্চা অবমুক্ত

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্রসৈকতে ১৮৩টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। এসব বাচ্চা সেন্টমার্টিন মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন ‘আমার সেন্টমার্টিন’ সংগঠনের সমন্বয়ক আলী হায়দার।
আলী হায়দার জানান, চলতি বছর সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় ৮০০-এর বেশি কচ্ছপের ডিম সংগ্রহ করেছেন ‘আমার সেন্টমার্টিন’ সংগঠনের সদস্যরা। এসব ডিম পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে আরও ১৭০টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। দুই মাস আগে সংগ্রহ করা ১৮৩টি ডিম থেকে বাচ্চা বের হয়, যা এবার বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়েছে। সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করা হয়। কয়েক বছর ধরে ‘আমার সেন্টমার্টিন’ সংগঠনটি দ্বীপের সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ ও সংরক্ষণে কাজ করছে।
কচ্ছপের বাচ্চা অবমুক্তকালে ‘আমার সেন্টমার্টিন’ সংগঠনের সমন্বয়ক আয়াত উল্লাহ, পরিবেশ অধিদফতরের কর্মী আবদুল আজিজসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আলী হায়দার বলেন, “প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে কচ্ছপসহ সকল সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী রাখতে হলে প্রাণীকুলের উপস্থিতি জরুরি। তারই অংশ হিসেবে কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।”


আরো বিভিন্ন বিভাগের খবর