শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন।
নিহত জাহিদুল ইসলাম (২৫) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সওদাগর পাড়ার মনসুর আলমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক।
তবে হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে তথ্য দিলেও আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, সোমবার সকালে রামু রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় কক্সবাজারমুখি মালবাহী একটি ট্রাক সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়ী দুইটি সড়কের পাশের বিলে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছে বলে জানান,.হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
নাছির উদ্দিন জানান, আহতরা রামু হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ সেখানে রয়েছে।
নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর