শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

টেকনাফে পুকুরে ডুবে স্কুলশিক্ষার্থী শিশুর মৃত্যু

নিউজ রুম / ৯৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে স্কুলশিক্ষার্থী শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসা পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন।
মৃত উদ্ধার অনন্যা দাশগুপ্তা (৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার হিন্দুপাড়ার বাসিন্দা ও প্রবাসী আপন শর্মার মেয়ে। সে স্থানীয় নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়দের বরাতে বেলাল উদ্দিন বলেন, সকালে শিশু অনন্যা দাশগুপ্তা প্রতিদিনের ন্যায় স্কুলে যান। দুপুরে স্কুল থেকে ফিরে খাবার খেয়ে প্রতিবেশী অন্য শিশুদের সাথে খেলতে বের হয়। তারা খেলাধূলার এক পর্যায়ে বাড়ীর পার্শ্ববতী স্থানীয় জমিরিয়া মাদ্রাসার পুকুর পাড়ে পৌঁছায়। এতে পা পিছলে শিশু অনন্যা পুকুরে পড়ে যায়। এসময় সেখানে উপস্থিত অন্য শিশুরা ঘটনাটি বাড়ীতে গিয়ে স্বজনদের জানায়।
পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে ভাসমান অবস্থায় অনন্যা’কে মৃত উদ্ধার করে বলে জানান, স্থানীয় এ ইউপি সদস্য।
এব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি তিনি স্থানীয়দের মাধ্যমে অবহিত হয়েছেন। ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ জুন বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকায় খেলার সময় বিলের পানিতে ডুবে মারা যায় প্রতিবেশী দুই শিশু।


আরো বিভিন্ন বিভাগের খবর