শিরোনাম :
প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

চকরিয়ায় ক্লিনিক,ল্যাব ও ফামের্সীতে অভিযানঃদেড় লক্ষ টাকা জরিমানা

নিউজ রুম / ৬৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌর-শহরে গড়ে উঠা ব্যাঙের ছাতার মত বেসরকারি ক্লিনিক,ল্যাব ও ফামের্সীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানটি চালানো হয়।অভিযানটি পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন-চকরিয়া পৌর-শহরে থাকা বেসরকারি ক্লিনিক,ল্যাব ও ফামের্সীতে অভিযান পরিচালনা করি।এসময় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জমজম হাসপাতালকে নবজাতক ও মাতৃস্বাস্থ্য বিষয়ক সকল চিকিৎসা দেওয়া এবং পরীক্ষা করানো থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরে শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব, ও লাইফ ডেন্টাল কেয়ারকে যথাযথ লাইসেন্স গ্রহণ না করাসহ বিভিন্ন অনিয়ম, অপরাধে মোট ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।জনস্বার্থে অভিযান অব্যাহত রাখা হবে।অভিযানে
চলাকালে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা।


আরো বিভিন্ন বিভাগের খবর