শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

উখিয়ায় ট্রাক চাপায় আটোরিকশার ৪ যাত্রি নিহত

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানাগেছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।
তিনি জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রি হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারিরা। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
সিএনজি যাত্রি আরো একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন মহিন জানান, হাসপাতালে আনা চারজন মৃত। একজন আহতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও ভালো নয়। নিহত ও আহতদের নাম কেউ দিতে পারেনি বলে লিপি করা হয়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি। ###


আরো বিভিন্ন বিভাগের খবর