শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

বিনা অপারেশনে দুই শিশুর জীবন ঝুঁকি থেকে মুক্ত করেন-ডাঃ শোভন দত্ত

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনর্চাজ ডাঃ শোভন দত্তের মহৎ উদ্যোগে মানবিক সেবায় ঝুঁকি থেকে বিনা অপারেশনে রক্ষা পেল অবুঝ দুই শিশুর জীবন।
যার চিকিৎসা সেবার সুনাম চকরিয়া ও লামা উপজেলাতে ছড়িয়ে পড়েছে।ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাঃ শোভন দত্ত নামে বেশ সুনামের সাথে আলোচনার ঝড় উঠেছে।

এবিষয়ে ডাঃ শোভন দত্ত নিজ টাইমলাইনে সোমবার সন্ধ্যায় সর্তকতা মূলক দুইটি পোষ্ট করেছে।যেগুলো মূহুর্তের মধ্য ভাইরাল হয়।
নিন্মে ডাঃ শোভন দত্তের দেওয়া পোস্ট হুবুহু তুলে ধরা হলো।
৫বছর ৪ মাসের তাবাসসুম; বাড়ি লামা। তাবাসসুমের মা-বাবা বুঝতে পারলেন, বাচ্চার নাক দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। পরে স্হানীয় এক চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক বুঝতে পারেন যে, নাকের বেশ ভিতরে কিছু একটা আটকে আছে।
এটা ছিল একটা ট্যাবলেট ব্যাটারি, সচরাচর কোন খেলনা বা ছোট লেজার টর্চ এসব যন্ত্রে থাকে।
যাদের ঘরে ছোট বাচ্চা আছে, সেসব মা-বাবাদের সতর্ক করাই হলো আমার এসব প্রচারণার মূল উদ্দেশ্য। আপনারা যেকোন ছোট জিনিস ( পিন, পেরেক, পুঁতি, পয়সা/ কয়েন এগুলো কমন) বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন।
মাত্র ৮ মাসের বাচ্চা খাদিজা। পরিবারের সদস্যদের অসতর্কতার কারণে কাপড় শুকানোর ক্লিপ মুখে দিয়েছিল এবং সেটি গলায় আটকে যায়।
বিনা ব্যাথায়, নিরাপদে, খুবই অল্প সময়ে ( সবমিলিয়ে ১-২মিনিট সর্বোচ্চ) সেটি উদ্ধার করতে সক্ষম হই। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই।


আরো বিভিন্ন বিভাগের খবর