শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

জেলা ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ শোক র‌্যালী

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণকালের সর্ববৃহৎ বিশাল শোক র‌্যালী করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকাল ৪টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে বিশাল এই শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে কক্সবাজারের সব উপজেলা, পৌরসভা, কলেজসহ সকল ইউনিট থেকে ছাত্রলীগের প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হয়। এসময় নেতাকর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সেস্নাগানে সেস্নাগানে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ।

বিশাল র‌্যালীটি প্রধান সড়ক পদক্ষিণ করে কলাতলী ডলফিন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সহ—সভাপতি রেজাউল করিম, রামু—সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়াল কমল, মহেশখালী—কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিএনপি এ দেশে হত্যা, ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষক। বিএনপি নেতারা তাদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র—চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে তাদের ১৫ আগস্টের নির্মম—নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ আগস্টের বর্বরতা ও পৈশাচিকতাকে ধারণ করে। তাই বিএনপির জন্য এখানে একটি পাকিস্তানি ক্লাব করে দেওয়া হবে। তাঁরা সেখানে বসেই পাকিস্তানের খোশ গল্পে মত্ত থাকবে।জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। তাদের মুখে এক কথা আর কাজে আরেক কথা। তারা দেশের মানুষের ভাল চায়না। পাকিস্তানের ইশারায় তাঁরা সবকিছু করে। তাই তাদের পাকিস্তানেই পুঁশ করা হবে।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক কাউন্সিলর এম.এ মনজুর, প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর ও ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতানসহ আরও অনেকে।


আরো বিভিন্ন বিভাগের খবর