শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পরকিয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় মর্তুজা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী বলে অভিযোগ পাওয়া গেছে
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মর্তুজা বেগম ওই এলাকার আবদু শুক্কুরের স্ত্রী ও মোজাহের আহমেদের মেয়ে।
পুলিশ জানায় সকাল ৭টার দিকে নিহতের বাড়ি থেকে বিছানায় শোয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি কারী পেকুয়া থানার উপপরিদর্শক (এস আই) খায়ের উদ্দিন ভূঁইয়া বলেন, নিহতের শরীরের গলায়, পেটে, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, শুক্কুর একজন মাদকাসক্ত ব্যক্তি। দিনমজুরি করে যা পায় তা দিয়ে মাদক গ্রহণ করে। এ বিষয় নিয়ে তাঁর স্ত্রীর সাথে কলহ লেগেই থাকতো। শনিবার রাতে তাঁদের মাঝে ঝগড়া হয়েছিলো। সকালে দেখলাম শুক্কুরের স্ত্রীর লাশ নিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে মর্তুজার পরিবারের দাবী আবদু শুক্কুর মাদকাসক্তের পাশাপাশি পরিকিয়াতেও আসক্ত। নিহতের ভাই জসিম উদ্দিন বলেন, একাধিক মেয়ের সাথে শুক্কুরের অবৈধ সম্পর্ক ছিলো। এ নিয়েও তাঁদের সংসারের ঝামেলা হতো। দফায় দফায় সালিশ-বৈঠক করে তাকে বুঝিয়ে-সুঝিয়ে ঠিক করা যায়নি। আমার বোন এসব ব্যাপারে প্রতিবাদ করায় রবিবার ভোরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর