শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

ধানের সাথে শত্রুতা !

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় রাতে আধারে কৃষক জহির আহমদের রোপিত ৮০ শতক জমির ধান নষ্ট করা!এ কেমন শক্রতা।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কোণাখালী ইউপিতে এমন ঘটনা ঘটেছে।
ভূক্তভোগি কৃষক-জহির আহমদ,কোনাখালী ইউপির সিকদার পাড়ার বাসিন্দা।কৃষক জহিরের ছেলে মিজান জানান, জায়গা জমির বিরোধের জেরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কায়সার ও ভেওলার বদর মিয়ার নেতৃত্বে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার ভোর রাতে আমার বাবার ৮০শতক জমিতে রোপিত আমনের রোয়া নষ্ট করে দিয়েছে।ফলে আমার বাবাকে ক্ষতিসাধন করেছে।তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।কেননা প্রশাসনের আন্তরিক সহযোগিতা না পেলে,যেকোন সময়,যেকোন মূহুর্তে আমাদের পরিবারের উপর হামলা সহ জমি বেদখল হওয়ার সম্ভবনা রয়েছে।তাই এ ব্যাপারে আমরা মামলা করে আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, ওই এলাকার আবু বক্করের ছেলে শহীদুল্লাহ ও মৃত নূরুল কবিরের ছেলে আবদুল্লাহ নোমান সৌদিতে থাকেন। শহীদুল্লাহ ও আবদুল্লাহ নোমানের টাকায় কেনা ভাড়াটিয়া সন্ত্রাসীরা এই রোয়া নষ্ট করে দিল ।
এ এবিষয়ে অভিযুক্ত মো বদর মিয়া রোয়া নষ্ট করে দেয়ার কথা স্বীকার করেন।ওই জমিতে তাদের আত্মীয় আবু বক্করের মালিকানা আছে বলে দাবী করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর