শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া :
কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। রবিবার(১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডস্থ পরিষদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাহারা বেগম ওই এলাকার মো. আসিফের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঘরের চালার সাথে বাধা তার বিদ্যুতায়িত ছিল। সকালে বাড়ির উঠানে ওই তারে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় শাহারা। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহারা বেগমকে মৃত ঘোষনা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক গৃহবধুর নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ##্


আরো বিভিন্ন বিভাগের খবর