শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

আসামি ‘অসুস্থ :হাসপাতালে মৃত্যু

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের নতুন উপজেলাঈদগাঁও এর ইসলামাবাদে  পরোয়ানাভূক্ত এক আসামির হাসপাতালে মৃত্যু হয়েছে।
ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান, রোববার  রাত অনুমান পৌনে ৩ টার দিকে  রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আসামির মৃত্যু হয়।
পরোয়ানাভুক্ত মৃত ব্যক্তির নাম নুরুল কবির লেদু (৫৫) তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল গ্রামের মৃত সুলতান আহমদ এর পুত্র।
পুলিশ জানিয়েছে, নুরুল কবির লেদু গত ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী মারামারির ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভূক্ত চার নম্বর আসামি। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রোববার রাত ২ টার দিকে  বাড়ীতে পলাতক আসামি নুরুল কবির লেদু অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়।
এসময় পরিবারের সদস্যরা আসামি বুকে ব্যাথা জনিত অসুস্থতায় ভূগছেন বলে পুলিশকে অবহিত করে।
” পরে পুলিশ তাদের নিজস্ব গাড়িতে করে  আসামি নুরুল কবির লেদুকে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের চাচা নুরুল আলম বলেন, তার ভাইপো নুরুল কবির লেদু একটি মামলায় পলাতক আসামি ছিল। পুলিশ গ্রেপ্তারে অভিযানকালে সে বুকে ব্যাথা জনিত অসুস্থতা অনুভব করে।
পরে পুলিশের গাড়ী যোগে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মৃতের ছেলে শরীফুজ্জামান জানান তার বাবা একজন হার্টের রোগী  এবং এটি নিছক একটি দুর্ঘটনা। পুলিশের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই।
বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন জনানো হয়েছে বলেও  তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর