শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহেশখালী উপকূল থেকে ডিভাইসযুক্ত পাখি উদ্ধার

নিউজ রুম / ৩০১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীর উপকূলীয় এলাকা থেকে জিপিআরএস যুক্ত ঠোঁটক নামক একটি পাখি উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহেশখালীর উপকূলীয় ইউনিয়ন ধলঘাটার সুতরিয়া থেকে এই পাখিটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান।
তিনি জানান, বিকেলে একটি পাখি ক্লান্ত আবস্থায় স্থানীয় নোমান (১৮) নামের এক কিশোর পাখিটি দেখতে পায়। পরে পাখিটির শরীরে সংযুক্ত একটি ডিভাইস দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বিষয়টি আমি বন বিভাগকে অবগত করি। ধারণা করা হচ্ছে পাখিটির শরীরে যে ডিভাইসটা আছে সেটি একটি জিপিআরএস। পাখিটি খুবই ক্লন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে। একে রেস্কিউ করার জন্য স্থানীয় উপকূলীয় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
বনবিভাগের মহেশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিস জানান, একটি ডিভাইস সংযুক্ত একটি পাখি উদ্ধার করা হয়েছে। তবে পাখিটা কোথাকার এবং ডিভাইসটা কীসের জানা যায়নি। পাখিটা দেখতে অতিথি পাখির মতো। তবে স্থানীয় ভাষায় ঠোঁটক পাখি বলে।
মহেশখালীতে উদ্ধার হওয়া ডিভাইস যুক্ত পাখিটি বন-বিভাগের বলে চট্টগ্রাম উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের বরাত দিয়ে মাতারবাড়ি বন-বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নিশ্চিত করেন
###


আরো বিভিন্ন বিভাগের খবর