শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নিখোঁজ শিশুর খন্ডিত মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিল ছড়িতে পাওয়া গেল নিখোঁজ মিনহাজ(১৫) নামের শিশুর খন্ডি লাশ।
মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) মাগরিবের পরে উপজেলার বমুবিল ছড়ির রির্জাভ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত-মিনহাজ (১৫) বমুবিলছড়ির ইউপির ৪নং ওয়ার্ডের ফোরকান আহমদের ছেলে।
বমুবিল ছড়ি ইউপির চেয়ারম্যান মনজুরুল কাদের জানান,নিহত মিনহাজ দীর্ঘ একমাস আগেই নিখোঁজ হয়েছিল।নিখোঁজের খবরটি আমাকে জানানোর পর থেকে আত্মীয়-স্বজন আর আশপাশের এলাকা জঙ্গলে খোঁজাখুঁজি করা হয়েছিল।শত চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।মঙ্গলবার সন্ধ্যায় নাকি একই ওয়ার্ডের পূর্বপাশের রির্জাভ জঙ্গল লাশ দেখে পথচারীরা একে-অপরকে বলাবলি করে।তখন নিখোঁজ পরিবারের লোকজন গিয়ে লাশটি দেখে শনাক্ত করে।বিষয়টি পরে আমাকে জানানো হয়।এরপর ব্যাপারটি থানার ইনর্চাজকে জানানো হয়।রিপোর্টটি লেখার মুহুর্ত পর্যন্ত পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাওয়ার জন্য পুলিশ ফোর্স নিয়ে রওনা দিয়েছি।গেলেই বুঝা যাবে ঘটনার কি আসে-বিষয়।ততক্ষণ কিছু বলা যাচ্ছে না বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর