শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

যুবকদের মাদক বিমুখ করতে পাড়ায় মহল্লায় পাঠাগার স্থাপনের বিকল্প নেই..কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান

নিউজ রুম / ১৯৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান (অবঃ) লেঃ কর্নেল ফোরকান আহম্মেদ বলেছেন কক্সবাজারে সাম্প্রতিক সময়ে যুব সমাজ খুব বেশি মাদকাসক্ত হয়ে পড়ছে। অনেক শিক্ষিত যুবক বেকারত্বের ফাঁকে অসাবধানতায় মরন নেশা মাদকে ধাবিত হচ্ছে প্রতিদিন। তাই সমাজের শিক্ষিত ছাত্র-যুবকদের এই মাদেকর ভায়াবাহ বিপদ থেকে রক্ষায় বই মুখী করতে প্রতিটি পাড়ায় মহল্লায় এখনই পাঠাগার স্থাপনের বিকল্প নেই। বুধবার (২০ জুলাই) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবনের নিচতলায় বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে শেখ রাসেল গণ পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন শেখ রাসেল বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান। তাকে হত্যা করা হয়েছে। তার স্মৃতি ধরে রাখতে আজকের এই পাঠাগার। একটি মাদক মুক্ত সমাজ বা একটি দেশ গঠনে বই পড়ার বিকল্প নেই। তিনি বলেন সম্প্রতি সবাই ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়েছে।এই আসক্তি থেকে আমাদের বের হতে হবে। সকলের হাতে যদি বই পৌঁছাতে পারি তবে সুন্দর মনমানসিকতা সৃষ্টি হবে।
আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একটি সুন্দর দেশ বিনির্মানে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের।বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তার সারথী হতে চাই।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কক্সবাজার সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সচিব আবু জাফর মোঃ রাশেদ দুদক কক্সবাজারের উপ পরিচালক মোঃ মনিরুল ইসলাম,কক্সবাজার সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক এ এম আনোয়ারুল হক,ডেইলি স্টারের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাত, দৈনিক সমুদ্রকন্ঠ সম্পাদক মঈনুর হাসান পলাশ,কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, জাপা নেতা রুহুল আমিন সিকদার,আমরা কক্সবাজারবাসি সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মহসিন শেখ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর