শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহত

নিউজ রুম / ২৪৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার জেলা সংবাদদাতা জাহেদ সরওয়ার সোহেল রামুতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু জানান, সোমবার বিকালে কক্সবাজারের রামুর বাকখালী নদীতে বৌদ্ধ সম্প্রদায়ের কল্প জাহাজ ভাসা উৎসব ও সম্প্রীতির মেলা কাভার করতে গিয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার জেলা সংবাদদাতা জাহেদ সরওয়ার সোহেলের একটা পা পিছলে হঠাৎ গর্তে পড়ে যায়। সাথে সাথে সহকর্মীরা তাকে কক্সবাজার নিয়ে আসে। ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা শেষে ৩ সপ্তাহ তাকে বিছানায় থাকার পরামর্শ দেন চিকিৎসক।
তবে চিকিৎসক জানিয়েছেন, পা পিছলে আহত হলেও ভয়ের কোন কারণ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চললে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
আহত কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সুস্থতা কামনা করেছেন কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন, সংস্কৃতিক সংগঠন, ব্যক্তি, মিডিয়াকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।


আরো বিভিন্ন বিভাগের খবর