শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় তিনটি বোটসহ তিন হাজার কেজি মাছ জব্দ ও জরিমানা

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় রাতে আধারে বদরখালী ঘাটে যৌথ অভিযান চালিয়ে নির্দেশ অমান্যকারী তিনটি বোট সহ তিন হাজার কেজি মাছ জব্দ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার বদরখালী নৌ-ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানটি চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা তাজিম’র নেতৃত্বে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন।

সামুদ্রিক মৎস্য আহরণ বিরোধী অভিযানের বিষয়ে মৎস্য কর্মকর্তা ফারহানা তাজিম বলেন,গত সোমবার রাতে উপজেলার বদরখালী নৌ-ঘাটে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করি।এসময় সরকারী নির্দেশ অমান্যকারী ৩টি যান্ত্রিক নৌ-যানকে সামুদ্রিক মৎস্য আহরণের দায়ে জব্দ সহ আহরিত ৩হাজার কেজি মাছ জব্দ করি। পরবর্তীতে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী ৩টি বোটকে ২০ হাজার করে ৩টিকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এরপরে জব্দকৃত মাছ নিলামে ১ লক্ষ ৩৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর