শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাকে হত্যা

নিউজ রুম / ২০৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন হাসান (১৮) নামের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কক্সবাজার শহরের বড় বাজারের ছালাম মার্কেটের সামনে ওই ঘটনা ঘটে।
নিহত ইমন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তার কুলের বাসিন্দা ও   বড় বাজারের খরুলিয়া পলিথিন হাউসের মালিক মো. হাছানের ছেলে। সে ৪ নং ওয়ার্ড ছাত্রীগের যুগ্ম সাধারন সম্পাদক।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বছর তিনেক আগে  শহরের বইল্ল্যাপাড়ার বায়তুশ শরফ মসজিদের মাহফিল চলাকালীন সময় কথা কাটাকাটির জেরে পৌরসভার পেষকারপাড়ার আবদুল্লাহ খানকে ছুরিকাঘাত করে ইমন ও তার সঙ্গীরা। আর এই ঘটনার বদলা নিতেই বৃহস্পতিবার রাতে ইমনকে প্লাটা ছুরিকাঘাত করে আবদুল্লাহ ও তার কয়েকজন সঙ্গী।
এ বিষয়ে নিহতের বাবা মো.হাছান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আবদুল্লাহ ও তার সঙ্গীরা মিলে আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে।
তিনি আরো বলেন, তিন বছর আগের ঘটনায় আবদুল্লাহ পরিবার মামলা করে। বিষয়টি সামাজিকভাবে তিন লাখ টাকায় মীমাংসা হয়। যার দুই লাখ টাকা ইতিমধ্যে আবদুল্লাহর পরিবারকে দেয়া হয়েছে। বাকি ১ লাখ টাকা আদালত থেকে মামলা নামিয়ে নিলেই দেয়ার সিদ্ধান্ত দেয় স্থানীয় মুরব্বিরা। সবকিছু সালিশীকারদের সিদ্ধান্ত মতেই হচ্ছিল। মামলা মীমাংসা দিতে আদালতে আবেদনও করে মামলার বাদী।  কিন্তু এরই মাঝে বৃহস্পতিবার রাতে  আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়। পরে আহতাবস্থায় ইমনকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে ইমন মারা যায়।
কক্সবাজার সদর থানার ওসি ( তদন্ত) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আগের হামলার বদলা নিতেই ইমনকে হত্যা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর