শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

আবরার চৌধুরী :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ কুমিল্লা থেকে বেড়াতে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৯ ঘন্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে মাদ্রাসা তার মরদেহ উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকাল আটটারা দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট তাহসিন তার তিন বন্ধু গোসল করতে নামলে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড কর্মীরা দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও তাহসিনকে উদ্ধার করা যায়নি।

এছাড়াও আজ দুপুরে সুগন্ধা পয়েন্টে নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা জহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী গোসল করার সময় ঢেউয়র তোড়ে ডুবে যায়। লাইফ গার্ড কর্মীরা তাৎক্ষণিক তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান আজ শুক্রবার সকালে কুমিল্লা থেকে মাদ্রাসা পড়ুয়া চার কিশোর বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায় তাহসিন, ফয়সাল সহ তিন বন্ধু। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড কর্মীরা ফয়সালসহ দুই জনকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে যায়। নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড ও বীচ কর্মীরা সাগরে খোজাখুজি করে। বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে তাহসিনের মরদেহ ভেসে উঠলে লাইফ গার্ড কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
তাহসিন (১৬)। সে কুমিল্লা জেলার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার পিতার নাম বলতে পারেনি অপর বন্ধুরা। অপর বন্ধু একই মাদ্রাসার শিক্ষার্থী একই এলাকার আবুল হোসেনের পুত্র ফয়াসাল। বাকী দুজনের নাম পাওয়া যায়নি।

পুলিশ আরো জানান কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর