শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

খুটাখালীতে পল্লীবিদ্যূৎতের অভিযোগ কেন্দ্রের শুভ উদ্বোধন

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
বহু-বছর অপেক্ষার পর কক্সবাজার পল্লীবিদ্যূৎ সমিতির অধিনস্হ চকরিয়ার জোনাল অফিসের আওতাধীন খুটাখালীতে অভিযোগ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) মাগরিবের পরে খুটাখালী বাজারের পশ্চিমপাশে ইউনিয়ন আ’লীগের সভাপতি জয়নাল আবেদীনের প্লাট বাসায় নেওয়া কার্যালটির উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অফিসটির উদ্বোধনকালে উপস্হিত ছিলেন-চকরিয়া জোনাল অফিসের ইনর্চাজ ডিজিএম সাদিকুল ইসলাম,এজিএম রাজা ঘোষ,এজেই মোঃ ইসমাইল হোসেন,এইসি মোঃ সেলিম মল্লিক,এলটি মোঃরফিক ইসলাম,এলএম মোঃ সনেট সরকার,স্হানীয় টেকনিশিয়ান আরিফুল ইসলাম লিটন ও ডুলাহাজারা টেকনিশিয়ান নুরুল আলম প্রমূখ।
উদ্বোধন শেষে ডিজিএম সাদিকুল ইসলাম বলেন,খুটাখালীতে পল্লীবিদ্যূৎতের অভিযোগ কেন্দ্রটি হওয়ার কারণে গ্রাহকেরা প্রাকৃতিক গোলযোগে সৃষ্ট লোডশেডিং সমস্যা দ্রুত সমাধন হবে।এছাড়াও গাছ,বাঁশ,ঝুড়ঝাঁপ সবসময় পরিস্কার রাখতে সক্ষম হবে।এতে বৈশ্বিক সমস্যা ছাড়া লোডশেডিং ভবিষ্যৎতে সমস্যা হবে না মনে করছি।এই অফিসে গ্রাহকেরা বিদ্যূৎ বিষয়ে উপর যেকোন সমস্যা জানাতে পারবেন।অভিযোগ জানাতে আজ থেকে গ্রাহকেরা ০১৭১৪-১০৫৮৭৩ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রহিল।


আরো বিভিন্ন বিভাগের খবর