শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

কক্সবাজারে তিনদিনের ওলামা মাশায়েখ সমাবেশে ভারতবর্ষ খতমে নবুওয়্যাত পরিষদের মহাসচিব আল্লামা শাহে আলম

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

দেশে মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে জৈয়নবাদ, হিন্দুত্ববাদ, কাদিয়ানীবাদ, শিয়াবাদ, ব্রেলুভি ফিৎনাসহ আক্বিদাগত ও আদর্শিক নানামুখি বহুমাত্রিক অপতৎপরতার ভয়াবহ পরিণতি রোধে কক্সবাজারে ভ্রান্তধর্ম ও বাতিল মতাদর্শের পরিচিতি খন্ডন শীর্ষক ৩ দিন ব্যাপী ওলামা মাশায়েখ সমাবেশ শুরু হয়েছে।
২১ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজারের লিংকরোডস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন ইমাম মুসলিম (রহ) ইসলামিক সেন্টারের ক্যাম্পাসে শুরু হওয়া এ সমাবেশ চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিন পূর্ব এশিয়ার উম্মুল মাদারিসখ্যাত ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র ও প্রেরণার বাতিঘর জামেয়া দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রবীণ উস্তাদ, সমগ্র ভারতবর্ষব্যাপী খতমে নবুওয়্যাত পরিষদের মহাসচিব আল্লামা শাহে আলম গোরকপুরি।
ইমাম মুসলিম (রহ) ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সভাপতি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সমাবেশে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ মুহাদ্দিসগণ আলোচনা পেশ করার কথা রয়েছে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমাম মুসলিম (রহ) ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ ছালাহুল ইসলাম।
ব্যতিক্রমী এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় তিন শতাধিক আলেম ওলামা অংশ নিচ্ছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর