শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

সিত্রাং’উপকূলীয় ১৯ জেলায় আঘাত হানতে পারে

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর এখনো বলছে, আজ সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং আগামী ২৫ অক্টোবরের মধ্যে ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। তাই আগামীকাল রাত থেকে ২৫ তারিখ সন্ধ্যা পর্যন্ত আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ইস্যুতে আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মো. এনামুল হক বলেন, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নিম্নচাপটির অবস্থান রয়েছে ৮৮. ৫ দ্রাঘিমাংশ এবং ১৬ অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, এটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ এবং ১৭ ডিগ্রি অক্ষাংশের সংযোগস্থলে পৌঁছার পর তা উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলীয় ১৯টি জেলাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, নিম্নচাপের বর্তমান যে গতিপথ আছে তা যদি পরিবর্তন না করে তাহলে এটা ভারতের ভুবনেশ্বর এবং পশ্চিমবাংলায় আঘাত হানবে।
এ দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আগের স্তরে রয়েছে। এটি আরও শক্তিশালী হলে আগামীকাল সোমবার সকাল নাগাদ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এ রূপ নিতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কার রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


আরো বিভিন্ন বিভাগের খবর