শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

ভেসে এল ‘ভুতুড়ে’ জাহাজ

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিডি টেকনাফ :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিনে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। আজ সোমবার দুপুরে বিষয়টি জানা গেছে।
নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্য মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দ্বীপের লোকজন।
সেন্ট মার্টিনের বাসিন্দা জুবাইর বলেন, ‘জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। জাহাজে কেউ নেই। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটা বুঝতে পারছি না। জাহাজটি ৪০০ ফুট মতো লম্বা।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )হাফিজুর রহমান বলেন, সেন্ট মার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। এখনো পর্যন্ত এটা কোন দেশের জাহাজ তা নিশ্চিত করা যায়নি। পুলিশ জাহাজটি দেখাশোনা করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর