শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

কাটাখালী খালে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় কাটাখালী খালে বোটের কাজ করতে গিয়ে মোঃ ইছহাক (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়।প্রায় দুই ঘন্টা পরে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাটাখালী হাফেজখানার পশ্চিমপাশে লাগোয়া খালে নিখোঁজের ঘটনা ঘটে।

সলিলসমাধিত,মোঃ ইছহাক(৩০) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের মোঃ হোসেনের ছেলে।

মৃত্যূের বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় মেম্বার হাজী আবু ছালাম।তিনি জানান,মোঃ ইছহাক দিনমজুর একজন লোক,দরিদ্র পরিবারের সন্তান।সে দুপুর বারোটার দিকে কাটাখালী খালে আসা বোটের নোঙরের রশি ঢিল হওয়ায় শক্ত করে ভাংতে গিয়ে পানি ডুব দিয়েই নিখোঁজ হয়ে যায়।পরে বোটে থাকা লোকজন স্হানীয়দের খবর দিলে,স্হানীয়রা সহ সবাই মিলে খোজাঁখুজি না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।ফায়ার সার্ভিস আসার পর দুইজন ডুবুরি সহ স্হানীয়রা খোজঁতে গিয়ে দুপুর দুইটার দিকে নিখোঁজ মোঃ ইছহাকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মরদেহটি দাফনের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর