শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিলের সমর্থকের মৃত্যু

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

মুশফিক সরওয়ার :
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজার শহরে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।
তিনি জানান, ফুটবল বিশ্বকাপ কে সামনে রেখে পতাকা কিনে আনে। বিকেলে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে ৩তলা ছাদ থেকে পড় অজ্ঞান হয়ে পড়ে । পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বিষয় টি আমরা জেনেছি। মৃত দেহ হাসপাতালে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর