শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফি মওকূফের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সাঈদ পান্থ বরিশাল :দ্বিতীয় বর্ষের মওকূফকৃত ৬শ টাকা ফি তৃতীয় বর্ষে আদায়ের প্রতিবাদে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে ২টা পর্যন্ত অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিএম কলেজের সামনের সড়কে ঘন্টাখানেক অবরোধ করে বিক্ষোভ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এসময় দাবি মেনে না নেওয়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সড়ক আটকে চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। এতে চরম দুর্ভোগে পরেন নগরবাসী। পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বাসটার্মিনালে গিয়ে ওই ফি লিখিতভাবে মওকুফ করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থী বিজন সিকদার জানান, কলেজ কর্তৃপক্ষ করোনাকালীন সময়ে দ্বিতীয় বর্ষে থাকাকালে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর বিভিন্নখাতের ৬শ টাকা মওকূফ করেন। সেই শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের উঠে বৃহস্পতিবার ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিতে এসে জানতে পারে ৬শ টাকা ফি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজওয়ান জানান, টাকা দেওয়ার বিষয়টি পরীক্ষার আগের দিন রাতে ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে জানানো হয়। হঠাৎ করে এ অযৌক্তিক এ ফি দিতে ব্যর্থ হওয়ায় পরীক্ষার দিন চরম বিপাকে পরেছেন।
বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।
অবরোধ চলাকালে আইন শৃংখলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশের একাধিক দল কাজ করছে।##


আরো বিভিন্ন বিভাগের খবর