শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ছুরিকাঘাতে সৈকতের ফটোগ্রাফার নিহত

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসূফ নামে এক তরুণ নিহত হয়েছেন। এঘটনায় একই এলাকার বাবুলের ছেলে সোহেল (২৫) নামের একজনকে আটক করা হয়েছে।রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত ইউসূফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিলেন।
নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভাই ইউসুফের সাথে একই এলাকার সোহেলের সাথে তর্কাতর্কি হয়। ঘটনার জের ধরে রবিবার বিকালে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে ঘেরাও করে রাখলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেয়ার চেস্টা করেন। এরপরও পুলিশ তাকে নিয়ে থানায় চলে এসেছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো লিখিত অভিযোগ আসেনি- এজাহার পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। ###


আরো বিভিন্ন বিভাগের খবর